ব্রাজিল বনাম মরক্কো ড্র: পারফরম্যান্স নিয়ে দানিলো ও কাসেমিরোর অসন্তোষ
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল। প্রথমার্ধের বাজে পারফরম্যান্স নিয়ে দানিলোর সমালোচনা ও হাইতি ম্যাচের প্রস্তুতি নিয়ে বিস্তারিত।
মো:জিয়াউদ্দিন বাবু। বরিশাল: বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামীকে ১ লাখ টাকা জরিমানা এবং একই সাথে ধর্ষনে জন্ম নেয়া শিশুর ভরণপোষনের দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আলমগীর সিকদার (৫২) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরী ও আসামী আলমগীর একই এলাকায় প্রতিবেশী।
সেই সুবাদে শিশুটি তাদের বাড়িতে যাওয়া আসা করতো। ২০২৩ সালের ৩ মার্চ ৯ম শ্রেনীতে মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী কিশোরী বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে আসামী আলমগীর জোড় করে তাকে নিজ বাসায় নিয়ে যায়।
বাসায় কেউ না থাকায় কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে আলমগীর। পরবর্তীতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর। ৩ মার্চের ৫/৬ মাস আগেও ওই কিশোরীকে জোড়পূর্বক ধর্ষন করে আলমগীর, পরে ভয় দেখিয়ে আরো একাধিকবার ধর্ষণ করা হয় ওই কিশোরীকে।
এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামী করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক বৃহস্পতিবার ওই রায় প্রদান করেন।
একই সাথে ভিকটিমের গর্ভে জন্ম নেয়া শিশু ও তার মায়ের ভরনপোষনের দায়িত্ব জেলা প্রশাসনকে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল। প্রথমার্ধের বাজে পারফরম্যান্স নিয়ে দানিলোর সমালোচনা ও হাইতি ম্যাচের প্রস্তুতি নিয়ে বিস্তারিত।
দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ৭ মাসের শিশু হুমায়রার মৃত্যু। চলতি বছরে বরিশাল বিভাগে হামে মোট মৃতের সংখ্যা ৪৭। বিস্তারিত পড়ুন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স রেশন স্টোরের কনস্টেবল তনহাদ আহমেদ নীরবকে ইয়াবাসহ গ্রেফতার করেছে স্টিমার ঘাট ফাঁড়ি পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
বরিশালসহ সারা দেশে দেওয়ানি আদালতে শুরু হলো ১৫ দিনের নতুন ভোকেশনাল ছুটি। নতুন নিয়মে জুন ও ডিসেম্বরে দুবার মিলবে এই ছুটি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।
ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ও কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে বরিশালের বাস টার্মিনাল ও লঞ্চঘাটে। প্রশাসনের নজরদারির অভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
ইআরএফ মিলনায়তনে চামড়াশিল্পের সংকট উত্তরণে সেমিনার। পোশাক খাতের সঙ্গে প্রণোদনার বৈষম্য ও সীমান্ত দিয়ে চামড়া পাচারের অভিযোগ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।
