কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন এবং ৪০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী যুবক দেশে ফিরে রোববার বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে এই মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করার জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী ও মামলার বাদী রাসেল বেপারী (২৯) বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার বারেক বেপারীর ছেলে।
মামলার আসামিরা হলো— গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৫৫) ও টুটুল ফকির (৫২), মাদারীপুরের রাজৈর উপজেলার রায়হান মোল্লার ছেলে জেন্নাত মোল্লা (৪৩), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (৩০), রহমান মোল্লার ছেলে লিটন মোল্লা (৩৫), শিবচর উপজেলার কেরানীবাট এলাকার ছামাদ খানের মেয়ে কুলসুম বেগম (৪২), শিবচরের বাজিতপুর শেখপুর সিকদার বাড়ির লাভলু সিকদারের মেয়ে হাফিজা (৩০), একই বাড়ির আসমত আলী সিকদারের ছেলে লাভলু সিকদার (৬০), বাঁশকান্দি ডিসি রোডের আতাউর রহমানের ছেলে আ. কুদ্দুস (৪৩) এবং পশ্চিম কাকর গ্রামের মো. সোবাহানের মেয়ে তানিয়া।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, আসামিরা রাসেল বেপারীর পূর্বপরিচিত হওয়ায় তাঁকে ২০ লাখ টাকার বিনিময়ে ইতালি নেওয়ার প্রস্তাব দেয়। আসামিদের কথায় বিশ্বাস করে বাদী আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে টুটুল ফকির, হাফিজা, লাভলু সিকদার ও তানিয়ার কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ২৪ নভেম্বর রাসেল বেপারীকে প্রথমে শ্রীলঙ্কা নেওয়া হয়। সেখান থেকে সৌদি আরব, কুয়েত ও মিসর হয়ে লিবিয়ায় নিয়ে একটি ঘরে আটকে রেখে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের সেই ভিডিও দেশে থাকা রাসেলের বাবা-মায়ের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে চক্রটি। পরে বাধ্য হয়ে জমি ও সম্বল বিক্রি করে ৪০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করার পর রাসেল বেপারীকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
