বাগেরহাটের ৩ বাজারে সিন্ডিকেট: পানির দরে সবজি বিক্রি করছেন কৃষকরা
বাগেরহাটের সিঅ্যান্ডবি, শ্রীঘাট ও পোলেরহাট বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।
নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বস্তি দিতে বড় ধরনের করছাড়ের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো ধরনের টার্নওভার কর দিতে হবে না; এ ক্ষমতার আওতায় তাদের পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনবিআরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বার্ষিক টার্নওভারের পরিমাণের ওপর ভিত্তি করে করহারের পুনর্বিন্যাস করা হয়েছে। ২ কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ কর অব্যাহতি (০ শতাংশ)।
২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত দশমিক ৫ শতাংশ (আধা শতাংশ) টার্নওভার কর।
৪ কোটি টাকার বেশি ১ শতাংশ ন্যূনতম কর (যা আগের মতো অপরিবর্তিত থাকবে)।
জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানান, ছোট ব্যবসায়ীদের ব্যবসার খরচ কমাতে ও স্বস্তি দিতেই এনবিআরের এই পদক্ষেপ। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।
পূর্বে কিছু ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া প্রায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর ১ শতাংশ হারে ন্যূনতম টার্নওভার কর কার্যকর ছিল। লাভ বা লোকসান নির্বিশেষে এই কর পরিশোধ করতে হতো বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সংকটে পড়ত।
কম মুনাফার ব্যবসাতে কার্যকর করহার বেড়ে যাওয়া এবং লোকসানে থাকা সত্ত্বেও কর পরিশোধের বাধ্যবাধকতা থেকে মুক্তির জন্য সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল। ব্যবসায়ী সমাজের সেই দাবির প্রেক্ষিতেই এই নতুন ছাড় দিল এনবিআর।
এনবিআর সূত্রে জানা গেছে, শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর প্রথম তিন বছর পর্যন্ত ১ শতাংশের পরিবর্তে দশমিক ২ শতাংশ হারে টার্নওভার কর দেওয়ার যে বিধান ছিল, তা আগের মতোই বহাল থাকবে।
আয়কর আইনের ১৬৩ ধারা অনুযায়ী, তামাক ও সিগারেট উৎপাদকদের ৩ শতাংশ, কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারকদের আড়াই শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরদের দেড় শতাংশ টার্নওভার কর দেওয়ার নির্ধারিত হার অপরিবর্তিত থাকছে। কেবল অন্যান্য সাধারণ খাতের ক্ষেত্রে টার্নওভার করের এই নতুন ধাপ ও ছাড় প্রযোজ্য হবে।
বাগেরহাটের সিঅ্যান্ডবি, শ্রীঘাট ও পোলেরহাট বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার মুখে বিশ্ববাজারে হু-হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ৯৬ ডলার পার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা বজায় রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি বা প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করতে জুলাইয়ের প্রথম সপ্তাহে টিসিবি ও টিসিপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। খাদ্যপণ্য, সার ও পাট রপ্তানি বৃদ্ধির উদ্যোগ।
দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন সচল রাখা এবং বিশ্ববাজারের জ্বালানি ও সারের দামের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি…
দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭,৩০১ কোটি টাকা বরাদ্দ। ৫০০ ভাষা ল্যাব ও অনগ্রসর এলাকায় ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অবকাঠামো ও যোগাযোগ খাতে ১.৭৪ লাখ কোটি টাকার বরাদ্দ। পদ্মা ব্যারেজ, মেট্রোরেল ও সবুজ পরিবহনের রূপরেখা নিয়ে বিশেষ সম্পাদকীয়।
