বিশ্ব

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

আন্তর্জাতিক: সৌদি আরবের তিনটি প্রধান শহরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, গত সোমবার সৌদির খামিস মুশাইত, আবহা এবং তায়েফ শহরকে লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালানো হয়। হামলায় আহতদের শরীরে হালকা থেকে মাঝারি ধরনের আঘাত লেগেছে এবং এর ফলে অন্তত সাতটি আবাসিক বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে অভিযোগ করে তুর্কি আল-মালকি হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের নিরাপত্তা রক্ষায় আত্মরক্ষার অধিকারের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই হামলার পরপরই মঙ্গলবার ভোরে জেদ্দা, ইয়ানবু, তায়েফ, আবহা, জাজান এবং আলউলা—এই ছয়টি শহরে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্সের সাধারণ পরিদপ্তর। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক ও ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয় এবং জনসাধারণকে যেকোনো জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।

এর আগে সোমবার হুথি সামরিক বাহিনীর মুখপাত্র এহিয়া সারিয়া দাবি করেন যে, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। এফ-১৫ এবং টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে চালানো ওই হামলার তীব্র জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে সোমবার সকালে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে হুথিরা।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানাতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। দীর্ঘ কয়েক বছরের আপেক্ষিক শান্তি বজায় থাকলেও সম্প্রতি জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ ও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

Related News

বেলারুশ সীমান্ত দিয়ে লিথুয়েনিয়ার আকাশসীমায় ঢোকা ড্রোন ভূপাতিত করল ন্যাটো

বেলারুশ থেকে লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। রাজধানী ভিলনিয়াসে সতর্কতা জারি করা হয়েছে।

সৌদিতে মৃত্যুদণ্ডের পর বিদেশিদের মরদেহ ফেরত না দেওয়ার অভিযোগ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিদেশি নাগরিকদের মরদেহ পরিবারের কাছে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মীরা একে পরিবারের ওপরও শাস্তি হিসেবে দেখছেন

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ ও ইউরেনিয়ামের সন্ধান

সৌদি আরবের মদিনা অঞ্চলের জাবাল সাঈদে বিপুল পরিমাণ দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম মজুতের সন্ধান পাওয়া গেছে।

তুরস্কের মারদিনে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় পর্যটক

তুরস্কের ঐতিহাসিক শহর মারদিন পরিদর্শনের সময় ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক পর্যটক। নতুন নাম হিসেবে তিনি ‘আবদুল্লাহ’ গ্রহণ করেছেন।

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ইরাক-ফ্রান্সের ছয় চুক্তি

প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ছয়টি চুক্তি করেছে দুই দেশ।

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

পৃথিবীর কক্ষপথে মহাকাশ অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেঙ্ক এ তথ্য জানিয়েছেন।

ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের উদ্যোগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্থগিত রাখার আদেশ প্রত্যাহারের আবেদন নাকচ করেছে সুপ্রিম কোর্ট।

ইয়েমেনে সংঘাতে অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা

ইয়েমেনে চলমান সংঘাতে ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ।

Search