বিশ্ব

ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই: ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক: ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার কোনো ধরনের আগ্রাসী উদ্দেশ্য নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং সহযোগিতাচর্চায় মস্কো পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামরিক-শিল্প কমিশনের এক বৈঠকে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট এই অবস্থান তুলে ধরেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পুতিন অভিযোগ করেন, ইউরোপের কিছু নেতা বিনা কারণে রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেন সংঘাত এবং রাশিয়ার তথাকথিত ‘হুমকি’র জুজু দেখিয়ে তারা নিজেদের ভুল নীতিকে জায়েজ করার চেষ্টা করছেন। বাল্টিক সাগরে ইউরোপীয় দেশগুলোর সামরিক মহড়ার সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কথা বললেও তারা আদতে বেসামরিক জাহাজ দখলের মতো বিপজ্জনক প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন।

পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মুখে রাশিয়ার সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে আরও আধুনিক করার ওপর জোর দেন পুতিন। নতুন রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচির অগ্রাধিকার তুলে ধরে তিনি জানান, স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক ‘পারমাণবিক ত্রয়ী’ শক্তিশালী করাই হবে তাদের পরম অগ্রাধিকার। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

পুতিন আরও জানান, বর্তমানে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর ৯২ শতাংশই আধুনিক অস্ত্রে সজ্জিত। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, চালকবিহীন ও রোবোটিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে মহাকাশভিত্তিক নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। একদিকে ইউরোপের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্পর্ক জোড়দারের বার্তা দিলেও, অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে অনড় থাকার কথাই স্পষ্ট করলেন রুশ প্রেসিডেন্ট।

SEO Meta Tags & Slug
URL Slug:

Related News

তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রা, অংশ নিলেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানে ‘জানফাদা-ই-ইরান’ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে ৩ লাখ ১৩ হাজার মানুষ অংশ নেন।

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা

তৃণমূল কংগ্রেসের নাম ও ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইয়েমেনে তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি

ইয়েমেনের তাইজসহ বিভিন্ন এলাকায় হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের সূত্রে ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি করা হয়েছে।

ইরিত্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল, সামরিক বাহিনী, রেড সি ট্রেডিং করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি তেল সরবরাহে ধাক্কা, অক্টোবরের বরাদ্দ বাতিল ইউরোপের রিফাইনারিগুলোতে

ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর অন্তত দুটি ইউরোপীয় রিফাইনারির অক্টোবরের অপরিশোধিত তেল সরবরাহ বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত খাদ্যাভ্যাস

ফাস্টফুড, ডায়েট কোক আর অতিরিক্ত পোড়ানো স্টেকের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল আসক্তি এবং তাঁর ব্যতিক্রমী খাদ্যাভ্যাসের গল্প।

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান, নিজেদের পরমাণু মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলল উত্তর কোরিয়া

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দ্বৈত নীতির অভিযোগ কিম ইয়ো জংয়ের।

৩০ বছরের বেশি পুরুষ সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করল পেন্টাগন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সি পুরুষ সেনাসদস্যদের টেস্টোস্টেরন ঘাটতি শনাক্তে বাধ্যতামূলক স্ক্রিনিং আবার চালু করেছে পেন্টাগন।

Search