বিশ্ব

সুইডেনের সাধারণ নির্বাচনে পরাজয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন

আন্তর্জাতিক: সুইডেনের সাধারণ নির্বাচনে মধ্য-বাম বিরোধী জোটের কাছে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। এর আগে গত রোববারের (১৩ সেপ্টেম্বর) প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে দুই প্রধান জোটের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল মাত্র ৫০ হাজার।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, সোশ্যাল ডেমোক্র্যাট দলের ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো সুইডেনের পার্লামেন্ট ‘রিকসডাগ’-এর ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টি আসনে জয়ী হতে যাচ্ছে। অন্যদিকে, রক্ষণশীল নেতা ক্রিস্টারসনের ডানপন্থি জোট ১৭৩টি আসনে জয়ী হচ্ছে বলে সুইডিশ নির্বাচন কমিশনের তথ্যে উঠে এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন উলফ ক্রিস্টারসন সরকার পরিচালনায় অভিবাসন-বিরোধী ও কট্টর ডানপন্থি দল ‘সুইডেন ডেমোক্র্যাটস’ (এসডি)-এর সমর্থন নিয়েছিলেন এবং নির্বাচনে পুনরায় জয়ী হলে মন্ত্রিসভায় তাদের পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Related News

তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রা, অংশ নিলেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানে ‘জানফাদা-ই-ইরান’ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে ৩ লাখ ১৩ হাজার মানুষ অংশ নেন।

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা

তৃণমূল কংগ্রেসের নাম ও ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইয়েমেনে তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি

ইয়েমেনের তাইজসহ বিভিন্ন এলাকায় হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের সূত্রে ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি করা হয়েছে।

ইরিত্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল, সামরিক বাহিনী, রেড সি ট্রেডিং করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি তেল সরবরাহে ধাক্কা, অক্টোবরের বরাদ্দ বাতিল ইউরোপের রিফাইনারিগুলোতে

ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর অন্তত দুটি ইউরোপীয় রিফাইনারির অক্টোবরের অপরিশোধিত তেল সরবরাহ বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত খাদ্যাভ্যাস

ফাস্টফুড, ডায়েট কোক আর অতিরিক্ত পোড়ানো স্টেকের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল আসক্তি এবং তাঁর ব্যতিক্রমী খাদ্যাভ্যাসের গল্প।

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান, নিজেদের পরমাণু মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলল উত্তর কোরিয়া

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দ্বৈত নীতির অভিযোগ কিম ইয়ো জংয়ের।

৩০ বছরের বেশি পুরুষ সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করল পেন্টাগন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সি পুরুষ সেনাসদস্যদের টেস্টোস্টেরন ঘাটতি শনাক্তে বাধ্যতামূলক স্ক্রিনিং আবার চালু করেছে পেন্টাগন।

Search