কৃষি ও অর্থনীতি

অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন চুক্তি: অর্থমন্ত্রী

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা বজায় রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি বা প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে সরকার আইএমএফের কোনো শর্তে বা প্রোগ্রামে অংশ নেবে না।”

অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকারের মূল লক্ষ্য কেবল আইএমএফের তহবিল পাওয়া নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ ও অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট সরকারের নেওয়া আইএমএফের কর্মসূচিটি ছিল জনস্বার্থবিরোধী। সেখানে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর এই কারণেই বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে সরে এসেছে।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী দেশের বর্তমান রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

ভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গঠনে বর্তমান ভিসা নীতিতে পরিবর্তন আনা দরকার। এটিকে আরও সহজ ও আধুনিক করা হবে, যার ফলে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন বাড়বে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

এদিকে, ব্রিফিংয়ের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের সততা ও নিষ্ঠার কথা স্মরণ করে বলেন, তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Related News

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা, জুলাইয়ে টিসিবি-টিসিপি চুক্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করতে জুলাইয়ের প্রথম সপ্তাহে টিসিবি ও টিসিপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। খাদ্যপণ্য, সার ও পাট রপ্তানি বৃদ্ধির উদ্যোগ।

বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন সচল রাখা এবং বিশ্ববাজারের জ্বালানি ও সারের দামের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি…

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৫০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭,৩০১ কোটি টাকা বরাদ্দ। ৫০০ ভাষা ল্যাব ও অনগ্রসর এলাকায় ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।

বাজেট ২০২৬: অবকাঠামো উন্নয়নে বিশাল বরাদ্দ, বাস্তবায়নে নজরদারিই প্রধান চ্যালেঞ্জ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অবকাঠামো ও যোগাযোগ খাতে ১.৭৪ লাখ কোটি টাকার বরাদ্দ। পদ্মা ব্যারেজ, মেট্রোরেল ও সবুজ পরিবহনের রূপরেখা নিয়ে বিশেষ সম্পাদকীয়।

রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ২৮.০২ বিলিয়ন ডলার। বিস্তারিত রিজার্ভ রিপোর্ট জানুন।

সব রেকর্ড ভেঙেছে স্বর্ণ ও রুপা, নেপথ্যে ট্রাম্পের শুল্ক নীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪৬৯০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় শুল্ক নীতির প্রভাবে স্বর্ণ ও রুপার দামে রেকর্ড উল্লম্ফনের বিস্তারিত খবর।

বাকৃবিতে কৃষি গুচ্ছ পরীক্ষার্থীদের জন্য ‘এক্সাম হল ফাইন্ডার’ চালু

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য ‘এক্সাম হল ফাইন্ডার’ চালু করেছেন শিক্ষার্থীরা। রোল নম্বর দিয়ে সহজেই পাওয়া যাবে পরীক্ষার হল।

Search