কৃষি ও অর্থনীতি

একীভূত হওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা ফেরত চাওয়ার আবেদন

নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আমানতের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই শাখা ও উপশাখাগুলোতে আমানতকারীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) কার্যক্রমের প্রথম দিনে প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী নিজেদের জমানো ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের জন্য আবেদন জমা দিয়েছেন। ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।

গ্রাহকদের ভোগান্তি কমাতে নির্ধারিত নিয়ম অনুযায়ী শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের স্বাগত জানিয়ে আবেদন ফরম গ্রহণ করছেন। প্রাপ্ত আবেদনগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি, সঞ্চয়ী এবং মেয়াদি আমানতের মূল টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন। তবে এই বিশেষ প্রক্রিয়ায় টাকা তুললে কিছু শর্ত প্রযোজ্য হবে।

আমানতের মূল টাকা তুলে নিলে সেই টাকার বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা প্রদান করা হবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট হিসাবটি পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচিত হবে।

হস্তান্তরিত ব্যাংকে গ্রাহকের কোনো বকেয়া ঋণ বা অন্য কোনো দায় থাকলে, ফেরতযোগ্য আমানত থেকে তা আগে সমন্বয় করা হবে। যেসকল গ্রাহক এখনই টাকা তুলবেন না, তাঁদের হিসাব সচল থাকবে এবং চুক্তি অনুযায়ী তাঁরা নিয়মিত মুনাফা পাবেন।

মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে আংশিক বা পুরোটা ভাঙলে মূল টাকা পাওয়া যাবে; আংশিক তুললে অবশিষ্ট টাকার ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা বহাল থাকবে।

Related News

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর মওকুফ করল এনবিআর

ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর মওকুফ করেছে এনবিআর। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

বাগেরহাটের ৩ বাজারে সিন্ডিকেট: পানির দরে সবজি বিক্রি করছেন কৃষকরা

বাগেরহাটের সিঅ্যান্ডবি, শ্রীঘাট ও পোলেরহাট বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।

হরমুজ ও লোহিত সাগরে উত্তাপ, বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার মুখে বিশ্ববাজারে হু-হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ৯৬ ডলার পার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন চুক্তি: অর্থমন্ত্রী

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা বজায় রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি বা প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা, জুলাইয়ে টিসিবি-টিসিপি চুক্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করতে জুলাইয়ের প্রথম সপ্তাহে টিসিবি ও টিসিপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। খাদ্যপণ্য, সার ও পাট রপ্তানি বৃদ্ধির উদ্যোগ।

বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন সচল রাখা এবং বিশ্ববাজারের জ্বালানি ও সারের দামের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি…

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৫০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭,৩০১ কোটি টাকা বরাদ্দ। ৫০০ ভাষা ল্যাব ও অনগ্রসর এলাকায় ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।

Search