বিশ্ব

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক: উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনভিপ্রেত ও বিপজ্জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উত্তর আরব সাগরে রুটিন টহল দিচ্ছিল ভারতের একটি যুদ্ধজাহাজ। ওই সময় ওমান উপকূলের কাছাকাছি অত্যন্ত দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে একটি পাকিস্তানি নৌযান ভারতীয় জাহাজের সামনে চলে আসে এবং একপর্যায়ে উভয় জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে আন্তর্জাতিক জলসীমায় ঘটা এই সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই দুই দেশের যুদ্ধজাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৯১ সালের চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা চলাচলের ক্ষেত্রে উভয় দেশের পক্ষ থেকে আগে থেকেই নোটিশ বা তথ্য দেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু পাকিস্তানি নৌবাহিনী ওই চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অপেশাদার আচরণের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, একই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের জুনেও ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এ ধরনের একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

Related News

ব্রিকসের নৈশভোজে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে কিংবদন্তি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম’ গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ইরানের সঙ্গে যুদ্ধ সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে তৃতীয়বারের মতো যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ১৪ ফিলিস্তিনি নিহত, নিচে আটকা শতাধিক

গাজা সিটিতে যুদ্ধাহত একটি আবাসিক ভবন ধসে ৫ শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও প্রায় একশ মানুষ।

উত্তর কোরিয়াকে সাড়ে তিন কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ সিউল আদালতের

২০২০ সালে আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়াকে প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সিউল আদালত।

ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদ ২২০-২০৪ ভোটে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করেছে।

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের মারিবে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি তাদের।

ইসরাইলকে ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

: ইসরাইলকে প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। রুপা ও অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে।

Search