চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত
অবৈধভাবে দখলকৃত ভূখণ্ড নিয়ে গঠিত চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশনকে সম্পূর্ণ বেআইনি ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
আন্তর্জাতিক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পর যুদ্ধোত্তর কৌশল এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের বৈঠকের মূল ফোকাস থাকবে ইরানের সঙ্গে সংঘাতের পরবর্তী দিনের কৌশল বা যুদ্ধোত্তর পরিকল্পনা প্রণয়ন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই সামগ্রিক কৌশলটি চূড়ান্ত রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্র—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের রাষ্ট্রপ্রধান কিংবা পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এমনকি বৈঠকটির পরিধি আরও বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদেরও এর অন্তর্ভুক্ত করা হতে পারে। ইতোমধ্যে বুধবার থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত দুই নেতার মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি বলে জানিয়েছে এক্সিওস। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতি ও নিরাপত্তা কৌশলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্লেষকদের।
অবৈধভাবে দখলকৃত ভূখণ্ড নিয়ে গঠিত চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশনকে সম্পূর্ণ বেআইনি ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার।
দূতাবাস চালু এবং রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে নিজেদের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। পিএলও ও পিএর ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ল।
ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে কিংবদন্তি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম’ গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে তৃতীয়বারের মতো যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
