শিক্ষাঙ্গন

জিপিএ-৫-এর আনন্দে রংপুরে কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা

শিক্ষা: রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার সকাল থেকেই জড়ো হতে থাকেন এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন, কেউ ব্যস্ত উপহার ও ক্রেস্ট সংগ্রহে। সাফল্যের আনন্দ আর নতুন স্বপ্নে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

শনিবার সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর অঞ্চলের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে দেখা যায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দুই বন্ধু মো. সোয়াদ ও মো. জুনাইদকে। দুজনই জিপিএ-৫ পেয়েছে এবং কারমাইকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তাদের।

জুনাইদ বলেন, জিপিএ-৫ পাওয়ার আনন্দের সঙ্গে সংবর্ধনা পাওয়ার অনুভূতি যোগ হয়ে আনন্দ আরও বেড়ে গেছে। এখানে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণাও পাওয়া যাচ্ছে।

তবে সোয়াদের সাফল্যের পথ ছিল কিছুটা ভিন্ন। অনেক বন্ধু প্রাইভেট ও কোচিংয়ের সুযোগ পেলেও তার সে সুযোগ ছিল না। নিজের পরিশ্রমের ওপর ভরসা করেই এগিয়ে গেছে সে।

সোয়াদ বলেন, ‘কঠোর পরিশ্রম করেছি। প্রাপ্য হিসেবে আজ সংবর্ধনায় এসেছি। খুব ভালো লাগছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের সাফল্যের গল্প এক রকম নয়। কেউ প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উঠে এসেছে, কেউ শহরের নামী প্রতিষ্ঠানে পড়েছে। কারও সাফল্যের পেছনে রয়েছে পরিবারের দীর্ঘদিনের ত্যাগ, আবার কারও সামনে রয়েছে উচ্চশিক্ষার খরচ নিয়ে অনিশ্চয়তা।

পীরগঞ্জের বড়দরগা থেকে অনুষ্ঠানে এসেছে মায়িশা ফাহমিদা। মিঠাপুকুরের শঠিবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া মায়িশার লক্ষ্য এখন বিজ্ঞান বিভাগে কলেজে পড়াশোনা করা। সরকারি বেগম রোকেয়া কলেজে ভর্তির সুযোগও পেয়েছে সে। তবে উচ্চশিক্ষার ব্যয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার।

তারাগঞ্জের ছুট লক্ষ্মীপুর থেকে বাবা কেরামত আলীর ইজিবাইকে করে অনুষ্ঠানে এসেছে নাদিয়া আফরিন। অভাবের মধ্যেই পড়াশোনা করে জিপিএ-৫ পেয়েছে সে।

নাদিয়া বলেন, ‘অনেক দিন না খেয়ে স্কুলে গেছি। ধারদেনা করে বাবা ফরম পূরণের টাকা দিয়েছেন। সেগুলো উতরে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। পরিবার-প্রতিবেশী, আমি সেই ফলাফলে খুব আনন্দিত হয়েছি। কিন্তু কলেজে পড়ার খরচ এখন সেই আনন্দ হারিয়ে যাওয়ার পথে।’

শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে মিশে আছে অভিভাবকদের দীর্ঘ সংগ্রামও। মিঠাপুকুর থেকে ছেলেকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন অভিভাবক মিজানুর রহমান। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে একটি ওষুধের দোকানে মাসে ৭ হাজার টাকা বেতনে কাজ করেন। পাশাপাশি ২২ শতাংশ জমিতে চাষাবাদ করেন।

মিজানুর রহমান বলেন, ‘লেখাপড়া না থাকার কষ্ট আমি জানি। ২২ শতাংশ জমির চাষাবাদ আর বেতনের ৭ হাজার টাকায় সংসার চালিয়ে একবেলা খেয়ে না-খেয়ে ছেলেকে পড়িয়েছি। ছেলে সেই কষ্টের দাম দিয়েছে। আমার ইচ্ছা ছেলেকে চিকিৎসক বানাব।’

মাঠজুড়ে তখন ক্রেস্ট ও উপহার নেওয়ার ব্যস্ততা। কোথাও ছবি তোলা, কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা, আবার কোথাও মঞ্চের আয়োজন—সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

তবে এই আনন্দের মধ্যেই কৃতী শিক্ষার্থীদের সামনে খুলে গেছে নতুন অধ্যায়ের দরজা। বিদ্যালয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার তাদের শুরু হবে কলেজজীবন। কারও লক্ষ্য প্রকৌশলী হওয়া, কারও চিকিৎসক, আবার কেউ এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন সাজাচ্ছে।

প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। রংপুরের আয়োজনেও অতিথিদের বক্তব্য, কৃতী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

Related News

বাকৃবির ডিভিএম ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ শুরু, বিদেশে গেছেন ৩৫ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ শুরু হয়েছে। এতে বিদেশে অবস্থানরত ৩৫ জনসহ মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কনসার্ট চলাকালে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুজনকে।

৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হ্যারাসমেন্টের শিকার ঢাবি শিক্ষক শেহরীন আমিন মোনামী

সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার: এসএসসিতে ফেল প্রায় পৌনে ৭ লাখ, শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠান

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ৬২.২৫ শতাংশ পাসের হারে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল। ফেল করেছে প্রায় পৌনে ৭ লাখ শিক্ষার্থী।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।

Search