খুলনায় “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন
খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মো. ওমর ফারুক রচিত ‘মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. সুজন আজি ও সিনিয়র শিক্ষিকা কোহিনুর আক্তার রুমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মহসিন অজি, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়াজী, মো. ফারুক মিয়াজী, মো. শাহ আলম প্রধান, মো. মঈনউদ্দিন বেপারী, মহিউদ্দিন খোকন ও খোরশেদ আলম মাস্টার।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলম বলেন, “আপনার বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হলে আপনাকে আগে মোবাইল থেকে দূরে থাকতে হবে।” তিনি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রেখে পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মো. ওমর ফারুক রচিত ‘মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাব্যবস্থার সংস্কার, জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ ও কলেজের অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন।
নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা, বহুভাষিক দক্ষতা ও পরিবেশ সচেতনতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কলাম লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এইচএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষায় শীর্ষে ঢাকা বোর্ড। ভুল বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লে পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি আন্তঃশিক্ষা বোর্ডের।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের ওপর বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আগামী ১০ নভেম্বর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর।
